আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে:
"কুয়েতের মহান ও উদার জনগণ: গত রাতে শয়তানের অনুচরেরা—যাদের কেউ কেউ কুয়েতে অবস্থিত 'মহা শয়তান'-এর ঘাঁটিতে অবস্থান করছে—এই অঞ্চলে এক জঘন্য অপরাধ সংঘটিত করেছে।
মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটিয়ে, শিশু-হত্যাকারী মার্কিন সেনাবাহিনী সিরিক (Sirik)-এর একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়েছে; এর ফলে এক তরুণ ও সম্মানিত সুন্নি দম্পতির বিয়ের আনন্দঘন আয়োজন শোক ও রক্তপাতের দৃশ্যে পরিণত হয়েছে।"
এই নৃশংস হামলায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আঘাতপ্রাপ্ত হন এবং তাঁদের মধ্যে চারজন—যাঁদের মধ্যে একটি শিশুও ছিল—শহীদ হন।
বিবৃতিতে আরও বলা হয়: এই অপরাধের জবাবে আজ ভোরে আইআরজিসি (IRGC)-র স্থলবাহিনীর সাহসী যোদ্ধারা—জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর একইসাথে হামলার পাশাপাশি—‘আলি আল-সালেম’ ঘাঁটিতে মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে যৌথ হামলা চালায়; এতে বেশ কয়েকজন শত্রুসেনা নিহত হয়।
এরপর ড্রোন হ্যাঙ্গার এবং জনগণের ওপর হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর জন্য নির্ধারিত র্যাম্পে আঘাত এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করে। বিবৃতিতে আরও বলা হয়: কুয়েতের মহান জনগণ, আপনাদের সাথে আমাদের যে গভীর বন্ধন ও আত্মীয়তা রয়েছে, তা আপনারা ভালোভাবেই জানেন।
আমেরিকান বাহিনীর—যারা শিশুহত্যাকারী এক সন্ত্রাসী শক্তি—কর্তৃক ইসলামি ভূখণ্ড দখল আমাদের জন্য বেদনা ও উদ্বেগের কারণ। এই আক্রমণগুলোর লক্ষ্য হলো, আমেরিকান কাফেরদের অপবিত্রতা থেকে কুয়েতের পবিত্র ভূমি ও মহিমান্বিত অঞ্চলকে মুক্ত করতে আপনাদের সহায়তা করা।
আমরা আমেরিকান আধিপত্য ও নির্মম জায়নবাদী শাসনের ধ্বংস এবং আগ্রাসী দখলদারদের হাত থেকে কুয়েতের মহান জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রত্যাশা করি।
Your Comment